শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 08 ডিসেম্বর 2020, 09:36 সকাল • 97 বার পঠিত
টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত

টাঙ্গাইলের সদর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

টাঙ্গাইল জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জুলফিকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহতদের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।