শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টাঙ্গাইলে বাসে ডাকাতি ও ধর্ষণ : আরও দুজন গ্রেপ্তার 

মোহাম্মদ খাইরুল আমিন • 05 আগস্ট 2022, 03:39 দুপুর • 270 বার পঠিত
টাঙ্গাইলে বাসে ডাকাতি ও ধর্ষণ : আরও দুজন গ্রেপ্তার 

টাঙ্গাইলে যাত্রীবেশে ডাকাতি ও এক নারীকে দলবেঁধে ধর্ষণের মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই দুজনকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হলো।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সম্মেলন কক্ষে আজ শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। সেখানে তিনি জানান, এর আগে গ্রেপ্তার হওয়া রাজা মিয়ার দেওয়া তথ্যে আগের রাতে অভিযান চালিয়ে কালিয়াকৈর এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছেন তারা। 

গ্রেপ্তারকৃতরা হলেন - কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বাহেজ উদ্দিনের ছেলে নূরুন্নবী (২৬) ও গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শুকুর আলীর ছেলে আব্দুল আউয়াল (৩০)।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে কুষ্টিয়া থেকে ঢাকাগামী ঈগল এক্সপ্রেস বাসে উঠে একটি ডাকাত দল যাত্রীদের জিনিসপত্র লুট করে। বাসে থাকা এক নারীকে ধর্ষণ করে তারা। বুধবার ভোর পর্যন্ত তারা এই ঘটনা ঘটায়।

এ ঘটনায় বুধবার রাতে বাসের যাত্রী হেকমত আলী বাদী হয়ে টাঙ্গাইলের মধুপুর থানায় মামলা করেন।