শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টাঙ্গাইলে বাসে ডাকাতি ও ধর্ষণ: মূলহোতাসহ গ্রেফতার ১০

মোহাম্মদ খাইরুল আমিন • 08 আগস্ট 2022, 08:51 সকাল • 273 বার পঠিত
টাঙ্গাইলে বাসে ডাকাতি ও ধর্ষণ: মূলহোতাসহ গ্রেফতার ১০

টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় ডাকাতির মূল পরিকল্পনাকারী রতন হোসেনসহ ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

জানা যায় ,গত(৭ আগস্ট) রাতে ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জ থেকে তাদেরকে গ্রেফতার করে র‍্যাবের একাধিক দল। নিশ্চিত করেছেন র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

আজ(৮ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

এ ঘটনায় প্রথমে বৃহস্পতিবার (৪ আগস্ট) রাজা মিয়া নামের একজনকে টাঙ্গাইল পৌরসভার দেওলা এলাকা থেকে গ্রেফতার করে। এরপর তাকে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরে শুক্রবার (৫ আগস্ট) অভিযান চালিয়ে গাজীপুরের কালিয়াকৈর থেকে নুরনবি ও আওয়াল নামের আরও দুই ডাকাত সদস্যকে আটক করে তাদেরও রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

সবশেষ ডাকাতির মূল পরিকল্পনাকারী রতন হোসেনসহ ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‍্যাব।