শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টাঙ্গাইলে ৫০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

অনলাইন নিউজ পোর্টাল • 03 ডিসেম্বর 2021, 05:09 বিকাল • 330 বার পঠিত
টাঙ্গাইলে ৫০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

৩০ তম আর্ন্তজাতিক ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবসে রাজধানী ঢাকা বিভাগের বৃহত্তম জেলা টাঙ্গাইলে ৫০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। 
শুক্রবার দুপুরে শহীদ মিনার প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনছুরুল আলম হীরা। 

উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর। 

বেসরকারি সংস্থা সিআরডিডির সভাপতি আবরার এইচ ইউসুফজাই তনুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর ডা. মোহাম্মদ আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহ আলম, মেহেরপুরের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল, স্বাচিপের জেলা সভাপতি ডা. কামরুল ইসলাম খান ইউসুফজাই এবং সিআরডিডির উপদেষ্টা অমল ব্যানার্জী প্রমুখ।