শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টাঙ্গাইলে ৩ উপজেলার ১৩ ইউনিয়নে চলছে ভোট গ্রহণ

মোহাম্মদ খাইরুল আমিন • 05 জানুয়ারী 2022, 09:54 সকাল • 279 বার পঠিত
টাঙ্গাইলে ৩ উপজেলার ১৩ ইউনিয়নে চলছে ভোট গ্রহণ

আজ বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮ টা থেকে পঞ্চম ধাপে টাঙ্গাইলের ঘাটাইল, বাসাইল ও মির্জাপুর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। ইউনিয়ন পরিষদে প্রথমবারের মত দলীয় প্রতীক থাকায় ভোটারদের মধ্যে উৎসবের আমেজ দেখা যাচ্ছে। এরআগে অবাধ, নিরপেক্ষ ও নির্বাচন সুষ্ঠ করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা নির্বাচন কমিশন।