শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টাঙ্গাইলে ১৮ মাদকসেবীর জেল-জরিমানা

মোহাম্মদ খাইরুল আমিন • 30 আগস্ট 2022, 08:38 সকাল • 474 বার পঠিত
টাঙ্গাইলে ১৮ মাদকসেবীর জেল-জরিমানা

টাঙ্গাইলে মির্জাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮ জন মাদক বিক্রেতা ও সেবীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জানা যায় গত সোমবার দুপুরে মির্জাপুর পৌর শহরের ১নং ওয়ার্ড পোস্টকামুরী গ্রামের বিভিন্ন জায়গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। দণ্ডপ্রাপ্ত অধিকাংশ আসামির বিরুদ্ধে মির্জাপুর থানায় ডাকাতি, ছিনতাই, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

এদিকে ,মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। পরে তাদের টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়।