শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট

মোহাম্মদ খাইরুল আমিন • 07 জুলাই 2022, 11:01 দুপুর • 231 বার পঠিত
টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। ঈদে বাড়ি ফেরা মানুষকে বহন করা গাড়ির চাপের পাশাপাশি পথে ফিটনেসবিহীন গাড়ি বিকল হওয়ায় এই অবস্থা দাঁড়িয়েছে। 

আজ বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে রাবনা পর্যন্ত এ যানজট দেখা যাচ্ছে। 

পুলিশ সূত্রে জানা যায়, ঈদকে কেন্দ্র করে মানুষ এখন বাড়ি ফিরছেন। তাদের চাপ আছে। এর সঙ্গে যোগ হয়েছে ফিটনেসবিহীন বেশ কয়েকটি গাড়ি বিকল হয়ে যাওয়া। এই দুইয়ে মিলে যানজট সৃষ্টি হয়েছে। 

যানজটের সমস্যা নিরসনে পুলিশ এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দুই লেনের সড়ক একমুখী করে দিয়েছে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন এলেঙ্গা থেকে সেতুর দিকে যাচ্ছে। আর অন্যদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যানবাহন সেতু পার হয়ে ভূঞাপুর সড়ক হয়ে এলেঙ্গা হয়ে ঢাকা যাচ্ছে। অবশ্য উত্তরবঙ্গ থেকে গরুবাহী ট্রাক একমুখী সড়কের আওতায় বাইরে রয়েছে।