টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে চলছে ভোট গ্রহণ
মোহাম্মদ খাইরুল আমিন
•
16 জানুয়ারী 2022, 09:51 সকাল
•
285 বার পঠিত
আজ রবিবার সকাল ৮টা থেকে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। টাঙ্গাইল জেলায় প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে এ আসনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এ নির্বাচনে পাঁচজন প্রার্থী থাকলেও আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছে স্থানীয় ভোটাররা। আর এ নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করেননি। নির্বাচনে জয়ের ব্যাপারে সবাই আশাবাদী।
এদিকে নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে নির্বাচনী এলাকায় একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ৪ প্লাটুন বিজিবি, ৮১০জন পুলিশ সদস্য ও ১০টি র্যাবের মোবাইলটিমসহ পর্যান্ত সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও প্রায় সাড়ে ১৮শ’ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।