শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টানা তিনদিন মৃত্যুশূন্য, শনাক্ত ৪৪

মোহাম্মদ খাইরুল আমিন • 07 এপ্রিল 2022, 04:31 দুপুর • 225 বার পঠিত
টানা তিনদিন মৃত্যুশূন্য, শনাক্ত ৪৪

টানা তিনদিন করোনাভাইরাসে মৃত্যুশূন্য থাকল দেশ। তবে গত দুদিনের চেয়ে শেষ ২৪ ঘণ্টায় শনাক্ত কিছুটা বেড়েছে। গত দুদিন সমান ৩৬ জন করে শনাক্ত ছিল। গেল একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪৪ জন। 

গত দুই দিনের শনাক্ত রোগীর সংখ্যা ছিল গত দুই বছরের মধ্যে সবচেয়ে কম। 

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এদিন সকাল পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় ৬ হাজারের বেশি করা হয়েছে। এর মধ্যে ৪৪ জনের কোভিড শনাক্ত হয়েছে।

এতে করে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৫ শতাংশ। আগের দিন এই হার শুন্য দশমিক ৬১ শতাংশ ছিল।

নতুন শনাক্তদের নিয়ে করোনভাইরাসে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫১ হাজার ৯৪৭ জন হয়েছে। গত এক দিনে কারও মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা আগের মত ২৯ হাজার ১২৩ জন রয়েছে।

সরকারি হিসাব বলছে, গেল ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন আরও ৬২৭ জন। তাদেরসহ এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৮৬ হাজার ৬৬৩ জন।