শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

টানা পঞ্চম দিনের মতো গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে

অনলাইন নিউজ পোর্টাল • 15 মে 2021, 04:56 দুপুর • 679 বার পঠিত
টানা পঞ্চম দিনের মতো গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলা অব্যাহত রয়েছে। টানা পঞ্চম দিনে গড়ানো এই হামলায় এখন পর্যন্ত মোট ১৩৯ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২০ জনেরও বেশি শিশু। এছাড়া আহত হয়েছে অন্তত ৯২০ জন।

শনিবারও (১৫ মে) পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলার পাশাপাশি পদাতিক বাহিনী হামলা চালিয়েছে। এতে এখন পর্যন্ত ১৩ জন নিহতের খবর পাওয়া গেছে। এসব হামলায় নিহতদের মধ্যে অনেক শিশু ও নারী রয়েছেন।

সবশেষ নিহতদের মধ্যে গাজার শতী শরণার্থী শিবিরে হামলায় কমপক্ষে ছয় শিশু ও দুই নারী রয়েছেন। অনেকে ধ্বংস্তুপে পড়ে ছিলেন। এই হামলায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

জাতিসংঘ জানিয়েছে, অব্যাহতভাবে অপরাধমূলক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফলে অন্তত ১০ হাজার ফিলিস্তিনি নিজেদের বাড়িঘর ছেড়েছে। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে হাজার হাজার নাগরিক গাজার উত্তরাঞ্চলে জাতিসংঘ পরিচালিত স্কুলে আশ্রয় নিয়েছেন।