শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

টানা দুই সপ্তাহ মৃত্যুহীন, শনাক্ত ১০

মোহাম্মদ খাইরুল আমিন • 04 মে 2022, 05:52 বিকাল • 878 বার পঠিত
টানা দুই সপ্তাহ মৃত্যুহীন, শনাক্ত ১০

এবারের ঈদে করোনাভাইরাসে দেশে কারো মৃত্যু হয়নি। আসলে গত ১৪ দিন বা দুই সপ্তাহে করোনায় মৃত্যুহীন আছে বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় নতুন কারো মৃত্যুর খবর যেমন পাওয়া যায়নি, নতুন রোগী শনাক্তও হয়েছে কম। এই একদিনে আক্রান্তের সংখ্যা ১০। 

স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল অব্দি ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৬৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে নতুন রোগী শনাক্ত হয়েছে ১০ জন। আগের ২৪ ঘণ্টায় পাওয়া্ গিয়েছিল ৭ জন রোগী। 

নতুন ১০ জনের ৭ জন ঢাকার, ৩ জন সিলেটের। 

নমুনা পরীক্ষা অনুযায়ী গত একদিনে শনাক্তের হার শুন্য দশমিক ৬০ শতাংশ। আগের দিন এই হার ছিল শূন্য শুন্য দশমিক ৪২ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে এখন শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৭৪৩ জন।

গত ২০ এপ্রিল শেষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দেশে কারো মারা যাওয়ার খবর এসেছিল। নতুন করে তার পর আর কোনো মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা আগের মত ২৯ হাজার ১২৭ জনই আছে।

গত একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ২৫২ জন। তাদের নিয়ে ১৮ লাখ ৯৬ হাজার ৫৩১ সুস্থ্য হয়ে উঠলেন।

সরকারি হিসেবে দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ২৭ হাজার ৮৫ জন।