শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

টানা বর্ষণে সৃষ্ট বন্যা-ভূমিধসে নেপালে মৃত্যু সংখ্যা ১০০ ছাড়িয়েছে

অনলাইন নিউজ পোর্টাল • 23 অক্টোবর 2021, 09:40 রাত • 218 বার পঠিত
টানা বর্ষণে সৃষ্ট বন্যা-ভূমিধসে নেপালে মৃত্যু সংখ্যা ১০০ ছাড়িয়েছে

কয়েক দিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নেপালে মৃত্যু অন্তত ১০০ ছাড়িয়েছে। এখনো হতাহতদের সন্ধান করছে দেশটির কর্তৃপক্ষ।

পুলিশের মুখপাত্র জানান, দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

বেঁচে থাকা লোকেরা অভিযোগ করছেন যে, তারা এখনো কোনো সরকারি সাহায্য পাননি। অন্তত ৪০ জন মানুষ ভূমিধস ও বাড়িঘর ধসে আহত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত অন্তত ৪১ জন ব্যক্তি নিখোঁজ আছেন।

পুলিশ বলছে, বাস্তুচ্যুত, বন্যাক্রান্ত ও ভূমিধসপ্রবণ এলাকার মানুষজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে বিভিন্ন সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে নেপাল পুলিশ। দেশের বিভিন্ন অংশে পণ্য ও যাত্রী পরিবহন সচল রাখতে রাস্তা পরিষ্কারেও পুলিশ সদস্যরা কাজ করছেন।