শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

টানা বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় আফগানিস্তানে ৭৩ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 26 আগস্ট 2020, 09:33 রাত • 221 বার পঠিত
টানা বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় আফগানিস্তানে ৭৩ জনের মৃত্যু

টানা বর্ষণের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় আফগানিস্তানের কাবুলের উত্তরের একটি শহরে অন্তত ৭৩ জনের মৃত্যু হয়েছে। এতে ধসে পড়েছে কয়েকশ’ ঘরবাড়ি। আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চারিকর শহরের এই বন্যায় মৃতদের মধ্যে অনেক শিশু রয়েছে। এতে আরো প্রায় ২০ জন আহত হয়েছেন। ভেঙে পড়েছে তিনশ’ টির বেশি বাড়িঘর।

পারওয়ান রাজ্যের স্থানীয় একটি হাসপাতাল জানিয়েছে, বন্যার কারণে মৃত্যু হয়েছে এমন ১৭ জনের মরদেহ তারা গ্রহণ করেছে। বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, টানা বর্ষণ ও আকস্মিক বন্যার ফলে প্রতি বছর আফগানিস্তানে অনেক মানুষের মৃত্যু হয়ে থাকে। ভেঙে পড়ে দুর্বল ভিতের ওপর গড়া ঘরবাড়ি। চলতি মাসের শুরুর দিকে আফগানিস্তানে পূর্বাঞ্চলের নানগারহর প্রদেশে একটি গ্রামে আকস্মিক বন্যায় ১৫ শিশুসহ ১৬ জনের মৃত্যুর ঘটনা ঘটে।