শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টানা বৃষ্টিপাতের কারণে ফসলের ব্যাপক ক্ষতির আশংকা

অনলাইন নিউজ পোর্টাল • 07 ডিসেম্বর 2021, 04:30 দুপুর • 295 বার পঠিত
টানা বৃষ্টিপাতের কারণে ফসলের ব্যাপক ক্ষতির আশংকা

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে তিনদিনের টানা বৃষ্টিপাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় ধানসহ বিভিন্ন ফসলি জমি তলিয়ে গেছে। শত শত হেক্টর জমির ফসল ভাসছে পানিতে। নুয়ে পড়েছে মরিচ, লাউ, টমেটো, শিম, ভুট্টা গাছ। দ্রুত পানি না নামলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
জীবননগরের একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে চলতি মৌসুমে চাষিরা এখন পর্যন্ত আমন ধান কাটা-মাড়াই করে ঘরে তুলতে পারেননি। শত শত বিঘা জমির ধান মাঠে পড়ে আছে। অন্যদিকে কয়েক হাজার হেক্টর জমিতে আলু ও শীতকালীন সবজির আবাদ হয়েছে। এসব ফসল নিয়ে কৃষকদের স্বপ্ন ছিল অনেক। কিন্তু তাদের সে স্বপ্ন পানির সাথে মিশে গেছে। বৃষ্টিপাতে অনেক কৃষক উঠতি ফসল হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন। প্রায় ১০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন তারা।