শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টানা ৫৩ দিন পর বাসায় ফিরলেন খালেদা জিয়া

অনলাইন নিউজ পোর্টাল • 07 নভেম্বর 2021, 06:19 বিকাল • 250 বার পঠিত
টানা ৫৩ দিন পর বাসায় ফিরলেন খালেদা জিয়া

টানা ৫৩ দিন চিকিৎসা শেষে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ রোববার, ৭ নভেম্বর, বিকেলে তিনি রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন বলে জানা গেছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।
আজ বিকেল ৫টার দিকে তাঁকে বহনকারী গাড়িটি এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণ ত্যাগ করে। তাঁর সঙ্গে রয়েছেন তাঁর প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। কিছুক্ষণের মধ্যেই তাঁরা ফিরোজায় পৌঁছাবেন বলে জানা গেছে।