শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

টানা ৪ সপ্তাহ মৃত্যুহীন, নতুন শনাক্ত ২২

মোহাম্মদ খাইরুল আমিন • 18 মে 2022, 04:43 দুপুর • 602 বার পঠিত
টানা ৪ সপ্তাহ মৃত্যুহীন, নতুন শনাক্ত ২২

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২২ জনের শরীরে করোনার ভাইরাস পাওয়া গেছে। এই সময়ে কেউ এই ভাইরাসে মারা যাননি। তার মানে, টানা ২৮ দিন বা চার সপ্তাহ করোনায় মৃত্যুহীন রইল বাংলাদেশ। 

গত ২৪ ঘণ্টায় যে ২২ জন শনাক্ত হয়েছেন তার মধ্যে ১৭ জন ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। এছাড়া বাকিদের মধ্যে চট্টগ্রাম, বগুড়া, জয়পুরহাট, মেহেরপুর ও সিলেটের একজন করে রয়েছেন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ৫ হাজার ১ জনের নমুনা তারা পরীক্ষা করেছে। এর মধ্যে ২২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

নমুনা পরীক্ষার বিপরীতে তাতে শনাক্তের হার শূন্য দশমিক ৪৪ শতাংশ। আগের দিন এইহার ছিল শূন্য দশমিক ৭৫ শতাংশ।

নতুন যারা শনাক্ত হয়েছেন তাদের নিয়ে  দেশে শনাক্ত মোট রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ১০৩ জন। গত চার সপ্তাহে কেউ করোনায় মারা না যাওয়ায় মৃত্যুর মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৭ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ২৪১ জন। তাদের নিয়ে মোট ১৯ লাখ ১৩৮ জন সেরে উঠলেন।

এই হিসাবে দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ২৩ হাজার ৮৩৮ জন।