শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

টানা ১৭ দিন মৃত্যুহীন, নতুন শনাক্ত ১০

মোহাম্মদ খাইরুল আমিন • 07 মে 2022, 04:56 দুপুর • 254 বার পঠিত
টানা ১৭ দিন মৃত্যুহীন, নতুন শনাক্ত ১০

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ১৭ দিন কোভিড-১৯ এ মৃত্যুহীন রইল বাংলাদেশ।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত বিজ্ঞপ্তিতে নতুন যে ১০ রোগী শনাক্ত হওয়ার খবর দিয়েছে তার ৭ জনই ঢাকা জেলার। খুলনা, কুষ্টিয়া ও সিলেটে একজন করে রোগী শনাক্ত হয়েছে।

নতুনদের নিয়ে দেশে এখন শনাক্ত রোগীর মোট সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৭৭৬ জন।

শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত একদিনে মোট ২ হাজার ৬৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০ জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়ে।

এতে করে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়ায় শূন্য দশমিক ৩৮ শতাংশ। আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৫৫ শতাংশ। 

সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন ২১৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৯৭ হাজার ২৬৩ জন সুস্থ হয়ে উঠলেন।

এই হিসাবে দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ২৬ হাজার ৩৮৬ জন।

শেষ গত ২০ এপ্রিল করোনায় দেশে কারো মৃত্যু হয়েছিল। তার ফলে এই ভাইরাসে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই রয়েছে।