শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
খেলা

তামিম করোনা নেগেটিভ, স্বস্তি ফরচুন বরিশাল শিবিরে

অনলাইন নিউজ পোর্টাল • 14 ডিসেম্বর 2020, 12:38 রাত • 827 বার পঠিত
তামিম করোনা নেগেটিভ, স্বস্তি ফরচুন বরিশাল শিবিরে

করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ শনাক্ত হয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। আগের দিন করোনা উপসর্গ দেখা দেওয়ায় আজ রবিবার করোনা টেস্ট করান তিনি।

রাতে আসা রিপোর্টে জানা গেছে, কোভিড নেগেটিভ শনাক্ত হয়েছেন এই ড্যাশিং ওপেনার। সোমবার বেক্সিমকো ঢাকার বিপক্ষে এলিমিনিটের ম্যাচে তাই তামিমের খেলতে বাধা নেই।

এ খবরে স্বস্তি মিলল ফরচুন বরিশাল শিবিরে। এর আগে, শনিবার বেক্সিমকো ঢাকার বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে ব্যাটিং করলেও ফিল্ডিং করতে পারেননি তামিম। অসুস্থ অনুভব করছিলেন। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিম পর্যবেক্ষণ করে তাকে টিম হোটেলে আইসোলেশনে পাঠিয়ে দেয়।