তালেবানকে স্বাগত জানিয়ে আফগান নারীদের মিছিল!
তালেবান সরকারকে স্বাগত জানিয়ে তাদের পক্ষে কাবুলের রাস্তায় মিছিল করেছে আফগান নারীরা। শনিবার বিকেলে শতশত হিজাবধারী নারী রাজধানী কাবুলের রাস্তায় বিক্ষোভ মিছিল করে। এসময় তারা দখলদারদের বিরুদ্ধে এবং তালেবানের পক্ষে স্লোগান দিতে থাকে।
কাবুল বিশ্ববিদ্যালয় থেকে মিছিলটি বের হবার আগে নারীরা তালেবানের পক্ষে কথা বলেন। তারা তালেবানের শাসনেই ভাল আছে বলে জানানো হয়। বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়, নারীরা বলছিল, ‘আমরা তালেবানের শাসন ও সুন্দর আচরণে সন্তুষ্ট’।
বিক্ষোভে অংশ নেয়া তালেবানের পতাকা গায়ে জড়ানো এক নারীর বক্তব্য বার্তা সংস্থা এএফপি প্রকাশ করে। এএফপির ঐ প্রতিবেদনে সেই নারী বলেন, আমরা তাদের বিরুদ্ধে যারা নারীদের প্রতিনিধিত্ব করার কথা বলে রাস্তায় নেমেছিল। এটাই কি তাদের সর্বশেষ সরকারের নারী স্বাধীনতা? আসলে এটা স্বাধীনতা নয়। আশরাফ গণি সরকার নারীদেরকে অপব্যবহার করেছে।নারী অধিকারের পক্ষের আশরাফ গণিরা শুধুমাত্র নারীদের সৌন্দর্য দেখে চাকুরি দিত।