শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তালেবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে জাতিসংঘ

মোহাম্মদ খাইরুল আমিন • 18 মার্চ 2022, 10:53 দুপুর • 278 বার পঠিত
তালেবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে জাতিসংঘ

আফগান সরকার তালেবানের সঙ্গে জাতিসংঘের আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব পাস হয়েছে। তবে অনুমোদনে নেই তালেবান শব্দটি। এ ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ‘আফগানিস্তানের নতুন সরকার’। তালেবানের সঙ্গে সম্পর্ক স্থাপনে নরওয়ের দেওয়া প্রস্তাবের ওপর গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। এতে ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে তালেবানের পক্ষে ভোট মেলে ১৪টি দেশের। ভোট দেয়নি রাশিয়া। জাতিসংঘ প্রস্তাবটি অনুমোদন করলেও এতে তালেবান শব্দটি ব্যবহার করা হয়নি।

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানের নতুন সরকারকে এক বছরের জন্য জাতিসংঘের রাজনৈতিক মিশনে অন্তর্ভুক্ত করা হলো। এই পদক্ষেপটি দেশটির শান্তির জন্য গুরুত্বপূর্ণ।