শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তালেবানের সহযোগিতায় আফগান ত্যাগ করল ৩২ মার্কিন নাগরিক

অনলাইন নিউজ পোর্টাল • 11 সেপ্টেম্বর 2021, 04:27 দুপুর • 271 বার পঠিত
তালেবানের সহযোগিতায় আফগান ত্যাগ করল ৩২ মার্কিন নাগরিক

তালেবানের সহযোগিতায় গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের আরো ৩২ নাগরিক বা স্থায়ী বাসিন্দা আফগানিস্তান ত্যাগ করেছেন। হোয়াইট হাউস একথা জানিয়েছে।

জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ইমিলি হর্নি জানান, কাবুল থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের ১৯ নাগরিক আফগানিস্তান ত্যাগ করেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের আরো দুই নাগরিক ও দেশটির ১১ স্থায়ী বাসিন্দা স্থলপথে আফগানিস্তান ছেড়ে যান। মার্কিন নাগরিকদের বহন করা এটি ছিল কাতার এয়ারওয়েজের দ্বিতীয় ফ্লাইট।
মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র নতুন করে কাতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পশ্চিমাপন্থী সরকারের পতন এবং তালেবানের ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তান ত্যাগ করা ১ লাখ ২৩ হাজার মানুষের প্রায় অর্ধেকের ট্রানজিট পয়েন্ট ছিল কাতার।