তালেবানের কাছে আত্মসমর্পণ করেছে ৬৫ জন আইএস সদস্য
অনলাইন নিউজ পোর্টাল
•
02 নভেম্বর 2021, 05:01 বিকাল
•
285 বার পঠিত
পাকিস্তানের সীমান্তবর্তী আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে পঁয়ষট্টি জন আইএসপন্থী সন্ত্রাসী আত্মসমর্পণ করেছে। স্থানীয় প্রশাসন রোববার সেখানে তালেবানের গোয়েন্দা প্রধানের বরাত দিয়ে এই ঘোষণা দিয়েছে।
নানগারহারের প্রাদেশিক প্রশাসনের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘নানগারহার প্রদেশের কোট এবং বাটকোট জেলার উপজাতীয় প্রবীণদের মধ্যস্থতার মাধ্যমে, ৬৫ জন আইএস সন্ত্রাসী গোয়েন্দা বিভাগের মাধ্যমে ইসলামিক আমিরাতের (তালেবান) কাছে আত্মসমর্পণ করেছে এবং তাদের অতীত কর্মের জন্য অনুশোচনা প্রকাশ করেছে।’