শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তালেবানদের দখল করা আফগান জেলার সংখ্যা বেড়ে দাড়াল সাত

অনলাইন নিউজ পোর্টাল • 06 জুন 2021, 02:00 দুপুর • 686 বার পঠিত
তালেবানদের দখল করা আফগান জেলার সংখ্যা বেড়ে দাড়াল সাত

তালেবানরা আরো একটি আফগান জেলার নিয়ন্ত্রণ নিয়েছে। এ জন্য কোনো ধরণের বাঁধার মুখেও পড়তে হয়নি তাদের। ফলে গত এক মাসে তালেবানের দখল করা জেলার সংখ্যা বেড়ে দাড়াল সাত।

দেশটিতে এতোদিন ন্যাটো ও মার্কিন সেনাদের অবস্থান থাকায় সুবিধা করতে পারেনি সশস্ত্র গোষ্ঠিটি। তবে গত মাসে বিদেশি সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই আবারো নিজেদের এলাকা বাড়ানো শুরু করেছে তালেবান।

এদিকে একইদিনে বোমা হামলা চালিয়ে হত্যা করা হয়েছে এক নারী সাংবাদিককে। রাজধানী কাবুলে এই হামলার ঘটনা ঘটে। নিহত মিনা খাইরি দেশটির আরিয়ানা টিভি চ্যানেলের সাংবাদিক ছিলেন। এমন হত্যার নিন্দা জানিয়েছে আফগানিস্তানে সাংবাদিককদের নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন এজেএসসি।

সাম্প্রতিক বছরগুলোতে বেসামরিক মানুষদের টার্গেট করে হামলা বৃদ্ধি করেছে তালেবান। এ বছরই একাধিক হামলার দায় স্বীকার করেছে তারা। আশঙ্কা করা হচ্ছে, বিদেশী সেনারা পুরোপুরি আফগানিস্তান ছাড়ার পর দেশটি আবারো পূর্বের ন্যায় অস্থিতিশীল হয়ে পড়বে।