শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তালেবান :দাড়ি রাখতেই হবে পুরুষদের,নারীদের একা বেরহওয়া নিষেধাজ্ঞ

অনলাইন নিউজ পোর্টাল • 05 জুলাই 2021, 06:38 বিকাল • 978 বার পঠিত
তালেবান :দাড়ি রাখতেই হবে পুরুষদের,নারীদের একা বেরহওয়া নিষেধাজ্ঞ

আফগানিস্তানের উত্তর-পূর্ব তাকহার প্রদেশে দখল করা অঞ্চলগুলোতে নতুন আইন চালু করেছে তালেবান। ওই অঞ্চলে আফগান পুরুষদের দাড়ি রাখতে, নারীদের পুরুষ অভিভাবক ছাড়া বাড়ির বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা এবং বিয়ের দেনমোহর ও যৌতুকসংক্রান্ত বিধি-নিষেধ জারি করেছে গোষ্ঠীটি। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম আরিয়ানা নিউজ এ খবর দিয়েছে।

আফগানিস্তানে সেই পূর্ব পুরুষ থেকে কিছু নিয়ম  ছিল। আফগানিস্তানে ৯০ দশকের তালেবান শাসনের সময় চুরির জন্য হাত কেটে দেওয়া হতো। পাথর নিক্ষেপ করে মানুষ হত্যা এবং নারীদের ওপর ছিল নানারকম বিধি-নিষেধ। দেশটিতে মার্কিন সেনা মোতায়েন হওয়ার আগে এসব আইন জারি করেছিল তালেবান। তখন সেখানে নারীদের চাকরি তো দূরের কথা, কোনো পুরুষ আত্মীয় ছাড়া বাইরে বের হওয়াও নিষেধ ছিল। এমনকি এই নিয়ম না মানলে কঠোর শাস্তিও ভোগ করতে হতো।

সম্প্রতি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে মার্কিন সেনারা। এরই মধ্যে ফের সক্রিয় হতে শুরু করেছে তালেবান। এরই মধ্যে দেশটির ৪২১টি জেলার মধ্যে ১৪০টি জেলা দখলে নিয়েছে। তাকহার প্রদেশে গভর্নর আবদুল্লাহ কারলুক বলেন, তালেবানরা তাদের দখলকৃত এলাকায় বহু সরকারি স্থাপনা ধ্বংস করে ফেলেছে। তালেবান অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।