শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তালেবান বিরোধী অভিযানে ২ হেলিকপ্টারের সংঘর্ষে, ৯ সেনা নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 14 অক্টোবর 2020, 10:55 রাত • 272 বার পঠিত
তালেবান বিরোধী অভিযানে ২ হেলিকপ্টারের সংঘর্ষে, ৯ সেনা নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তালেবানদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে মধ্য-আকাশে দেশটির সামরিক বাহিনীর দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত নয় আফগান সেনা সদস্য নিহত হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে তোলো নিউজ জানিয়েছে, বুধবার সকালের দিকে হেলমান্দ প্রদেশের নাওয়া এলাকায় এ সংঘর্ষ হয়।

প্রযুক্তিগত কারণে হেলিকপ্টার দুটির সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। তালেবান-বিরোধী অভিযান চালানোর সময় আফগান কমান্ডোদের ওপর হেলিকপ্টার দুটি পড়ে।

হেলিকপ্টার দুটিতে আহত সেনাদের বহন করা হচ্ছিল। তবে হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষ হলেও সামরিক অভিযান অব্যাহত ছিল।