তালা ভেঙে হলে প্রবেশ করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
অনলাইন নিউজ পোর্টাল
•
01 অক্টোবর 2021, 05:24 বিকাল
•
334 বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তালা ভেঙে অমর একুশে হলে প্রবেশ করেছে। আগামী ৫ অক্টোবর আবাসিক হল খোলার সিদ্ধান্ত থাকলেও তার আগেই আজ শুক্রবার দুপুরে তারা আবাসিক হলে প্রবেশ করেন। হল প্রশাসনের পক্ষ থেকে তাদের হল ত্যাগ করার অনুরোধ জানালেও তাতে তারা কর্ণপাত করেননি।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূইয়া বলেন, অমর একুশে হলের প্রাধ্যক্ষ ড. ইসতিয়াক এম সৈয়দ আমাকে অনুরোধ করলে আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যাই। তাদেরকে পাঁচ তারিখের আগে হলে না