শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টাকা নয়, বরং টিকাই এখন মুখ্য বিষয়: ড. আতিউর রহমান

অনলাইন নিউজ পোর্টাল • 05 জুন 2021, 07:34 বিকাল • 170 বার পঠিত
টাকা নয়, বরং টিকাই এখন মুখ্য বিষয়: ড. আতিউর রহমান

প্রবৃদ্ধি, ঘাটতি অর্থায়ন- এগুলোর চেয়েও ৬০ থেকে ৭০ শতাংশ মানুষকে কীভাবে ‌‌দ্রুত টিকা দেওয়া যায় সেই প্রশ্নটিই এখন মুখ্য। টিকা পেলেই মানুষের মনে স্বস্তি আসবে। ব্যবসায়ীদের আস্থাও বাড়বে। সফল হবে করোনা সংকট কাটিয়ে অর্থনৈতিক ও সামাজিক পুনরুদ্ধারের কৌশল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ ড. আতিউর রহমান।

শনিবার (৫ জুন) বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের পক্ষ থেকে ২০২১-২২ অর্থবছরের বাজেট পর্যালোচনা উপস্থাপনের সময় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সংস্থাটির পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন অর্থনীতিবিদ ড. এ কে এনামুল হক এবং সমাজতাত্ত্বিক খন্দকার সাখাওয়াত আলি।