তাজিকিস্তানে ১৬ বিমানসহ আফগানিস্তানের ১৪৩ জন পাইলট গ্রেপ্তার
অনলাইন নিউজ পোর্টাল
•
25 সেপ্টেম্বর 2021, 11:05 দুপুর
•
370 বার পঠিত
আফগানিস্তানের ১৪৩ জন পাইলটকে গ্রেপ্তার করেছে তাজিকিস্তান। এসব পাইলট গত আগস্টে তালেবানের ভয়ে আফগানিস্তান থেকে পালিয়ে প্রতিবেশী তাজিকিস্তানে আশ্রয় নিয়েছিল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি গণমাধ্যম।
জানা যায়, গত আগস্টে তালেবানের ভয়ে আফগানিস্তান থেকে পালিয়ে প্রতিবেশী তাজিকিস্তানে আশ্রয় নিয়েছিল এসব পাইলট। তাদের আশঙ্কা ছিল তালেবান ক্ষমতা নেয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ গ্রহণকারী পাইলটদের ওপর প্রতিশোধ নেবে। এসব পাইলট ১৬টি বিমান তাদের সঙ্গে নিয়ে গেছে।