শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তাইওয়ানে ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জন

অনলাইন নিউজ পোর্টাল • 02 এপ্রিল 2021, 10:09 রাত • 218 বার পঠিত
তাইওয়ানে ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জন

তাইওয়ানে টানেলের ভেতর একটি যাত্রীবাহী ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন প্রায় এক শ’ যাত্রী। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন প্রদেশে এ দুর্ঘটনাটি ঘটে।

সংবাদমাধ্যম জানায়, টানেল দিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। একে দেশটিতে গত চার দশকে ভয়াবহতম রেল দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে দেশটির গণমাধ্যম জানিয়েছে, ট্রেনটিতে আসন না পেয়ে অনেক যাত্রী দাঁড়িয়েছিলেন। দুর্ঘটনার সময় তারা ছিটকে পড়েন।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক নারী জানায়, ‘যাত্রীরা একে অপরের ওপর আছড়ে পড়ছিলেন। খুবই ভয়ঙ্কর অবস্থা ছিল। সেখানে সপরিবারে মানুষ ভ্রমণ করছিলেন।’

ট্রেনটি রাজধানী তাইপে থেকে পূর্ব তাইওয়ানের তাইতুং শহরে যাচ্ছিল। ট্রেনের প্রথম চারটি বগি থেকে প্রায় ১০০ জনকে বের করে আনা হয়েছে। পাঁচ থেকে আট নং বগি দুমড়ে-মুচড়ে গিয়েছে এবং সেগুলোতে পৌঁছানো যাচ্ছে না।

তাইওয়ানের কেন্দ্রীয় সংবাদ এজেন্সি জানিয়েছে, একটি ভুলভাবে পার্ক করা ট্রাক পিছলে রেলগাড়ির চলার পথের ওপর চলে আসলে দুর্ঘটনাটি ঘটে।