তাইওয়ানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে
মোহাম্মদ খাইরুল আমিন
•
23 মার্চ 2022, 08:44 সকাল
•
273 বার পঠিত
তাইওয়ানে গত মঙ্গলবার রাতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় ১টা ৪১ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল উপকূল থেকে প্রায় ৬৩ কিলোমিটার দূরের দক্ষিণ-পূর্বের শহর তাইতুং এবং হুয়ালিয়েনের দিকে। এর গভীরতা ছিল ১৮ কিলোমিটার।
দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া সুনামি সতর্কতাও জারি করা হয়নি। তবে কিছু কিছু জায়গায় বেশ কিছুক্ষণ কম্পন অনুভূত হয়।
অন্যথায় ,২০১৮ সালে হুয়ালিয়ানের কাছে উপকূলে ৬.৪ মাত্রার ভূমিকম্পে ১৭ জন প্রাণ হারায়। ২০১৬ সালে ৭.৩ মাত্রার ভূমিকম্পে মারা যান শতাধিক মানুষ। তাইওয়ানে ১৯৯৯ সালে একই ঘটনায় দুই হাজারের বেশি মানুষ মারা যায়।