শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং ২০২৫ - দেশসেরা বুয়েট

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 25 এপ্রিল 2025, 08:17 সকাল • 549 বার পঠিত
টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং ২০২৫ - দেশসেরা বুয়েট

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) সম্প্রতি প্রকাশ করেছে ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫’। এই র‍্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের ২৪টি বিশ্ববিদ্যালয়।

তালিকায় বাংলাদেশের মধ্যে শীর্ষস্থান পেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। দ্বিতীয় অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এশিয়ার ৩৫টি অঞ্চলের ৮৫৩টি বিশ্ববিদ্যালয় নিয়ে তৈরি করা এই র‍্যাঙ্কিংয়ে সেরা ৩০০-তে কোনো বাংলাদেশি বিশ্ববিদ্যালয় স্থান পায়নি। তবে ৩০১-৩৫০ স্থানের মধ্যে রয়েছে বুয়েট।

৩৫১ থেকে ৪০০ র‍্যাঙ্কিংয়ের মধ্যে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। দেশের অভ্যন্তরীণ ক্রম অনুযায়ী গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় তৃতীয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চতুর্থ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পঞ্চম অবস্থানে রয়েছে।

গত বছর দেশের মধ্যে শীর্ষে থাকা ব্র্যাক ইউনিভার্সিটি এ বছর পিছিয়ে ১২তম স্থানে অবস্থান করছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ও বেশ পিছিয়েছে; আগের বছরগুলোতে প্রথম বা দ্বিতীয় স্থানে থাকলেও এবার তালিকায় ঢাবি রয়েছে দশম স্থানে।