শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তাহলে কী ক্ষমতাচ্যুত হতে যাচ্ছেন পুতিন

Online_portal_24 • 24 জুন 2023, 11:17 রাত • 364 বার পঠিত
তাহলে কী ক্ষমতাচ্যুত হতে যাচ্ছেন পুতিন

 

রাশিয়ার শক্তিধর  বেসরকারি ভাড়াটে বাহিনী ওয়াগনার  আকস্মিকভাবে পুতিনের প্রতি  বিদ্রোহ করে।   ওয়াগনার বাহিনীর   আকস্মিক বিদ্রোহে   চরম সংকটের সম্মুখীন  হয়েছেন দেশটির প্রেসিডেন্ট  পুতিন। দীর্ঘ  দুই দশকের বেশি সময় ধরে রাশিয়ার প্রেসিডেন্ট আসনে সমাসীন থাকাবস্থায়   শাসন করে আসা দেশটির এই প্রেসিডেন্ট অতীতে কখনোই এমন পরিস্থিতিতে পড়েননি। এবারের এই সংকটে  বিশেষজ্ঞরা আশংকা করছেন যে,  ক্ষমতাচ্যুত হতে পারেন পুতিন।
।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সাংবাদিক নিক প্যাট্রন এক বিশ্লেষণে লিখেছেন, রুশ প্রেসিডেন্টের ক্ষমতায় টিকে থাকার জন্য আগামী ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ।


অপরদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে স্বাধীন সামরিক বিশ্লেষক পাভেল ফেলগেনহাউয়ার বলেছেন, পুতিন তার শাসনামলের দীর্ঘ  দুই দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় হুমকির মুখে পড়েছেন ওয়াগনার বাহিনীর   আকস্মিক বিদ্রোহে ।  এবারই প্রথম সামরিক এবং বেশ কার্যকরী কোনো চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি।

এই সামরিক বিশ্লেষকের ধারণা,  এখন  অস্তিত্ব রক্ষার লড়াইও করবেন পুতিন ।

নিক প্যাট্রন বলেছেন, গত ২৩ বছরেও  পুতিন  রাশিয়ায় এর আগে কখনো এমন চিত্র দেখেননি। তাকে এমন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়নি।

বিশ্লেষকরা বলেছেন, যে চিত্র এখন দেখা যাচ্ছে— সেটি একদিক দিয়ে আসন্ন, অপরদিকে অসম্ভব ছিল। এই বিদ্রোহ আসন্ন ছিল চলমান যুদ্ধের অব্যবস্থাপনার কারণে। অপরদিকে এটি অসম্ভব ছিল কারণ যারাই পুতিনের বিরুদ্ধে যান, তাদের গুম করে দেওয়া হয় অথবা বিষপ্রয়োগের মাধ্যমে হত্যা করা হয়।

 তা সত্ত্বেও বিশ্বের পঞ্চম বৃহৎ সেনাবাহিনী এখন ভ্রাতৃহত্যার দ্বারপ্রান্তে আছে। যদি রাশিয়ার অভিজাতরা এখন নিজেদের বাঁচাতে চায় তাহলে তাদের স্বদেশীদের ওপরই গুলি চালাতে হবে।

নিক প্যাট্রন বলেছেন, ধারণা করা হচ্ছে ওয়াগনার বাহিনী  গত কয়েকদিন ধরেই এ বিদ্রোহের পরিকল্পনা করছে। বাহিনীর প্রধান ইয়েভগিনি প্রিগোজিনের একটি পরিকল্পনা ছিল— বিদ্রোহ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পরিবর্তন আনতে প্রেসিডেন্টকে বাধ্য করবেন। কিন্তু শনিবার পুতিন জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন, তাতে তিনি বুঝিয়েছেন প্রিগোজিনের এ পরিকল্পনা সফল হবে না।

বর্তমানে যা চলছে সেটি রাশিয়ার অভিজাত শ্রেণি এবং ভাড়াটে সেনা ওয়াগনার— দুই পক্ষের জন্যই অস্তিত্ব রক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এই বিশ্লেষক আরও বলেছেন, প্রিগোজিন হয়তো বিদ্রোহে জয়ী হবেন না এবং প্রেসিডেন্ট পুতিন ও তার সহযোগীদের ক্ষমতাও হয়তো টিকে যাবে। তবে দুর্বল হয়ে যাওয়া পুতিন আগামী কয়েক মাসে নিজের শক্তি প্রমাণের জন্য অযাচিত অনেক কিছুই করতে পারেন।

সূত্র: সিএনএন, আলজাজিরা।