শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল

মোহাম্মদ খাইরুল আমিন • 20 এপ্রিল 2026, 11:49 দুপুর • 113 বার পঠিত
তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল

তাবলিগ জামায়াত বাংলাদেশের (শুরায়ি নেজাম) শীর্ষ মুরুব্বি ও কাকরাইলের বর্ষীয়ান আলেম মাওলানা ফারুক ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তাবলিগের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তার মৃত্যুতে ধর্মীয় অঙ্গনে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ সাত দশক ধরে তিনি দ্বীনের দাওয়াতি মেহনতের সঙ্গে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পেয়ারাপুর এলাকায় জন্ম নেওয়া এই প্রাজ্ঞ আলেম গত ১৯ এপ্রিল, রোববার সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

সূত্র জানায়, মাওলানা ফারুক (রহ.) কেবল একজন আলেম ছিলেন না, বরং তিনি ছিলেন তাবলিগি অঙ্গনের এক নিবেদিতপ্রাণ অভিভাবক। 

কাকরাইল মারকাজকে কেন্দ্র করে সারা দেশে ইসলামের সঠিক বার্তা পৌঁছে দিতে তিনি আজীবন নিরলসভাবে কাজ করেছেন। তাঁর প্রজ্ঞা, ধৈর্য এবং দ্বীনি মেহনতের প্রতি গভীর একাগ্রতা তাঁকে সাধারণ মুসল্লি ও আলেমদের কাছে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বে পরিণত করেছিল। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।