সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমলো
মোহাম্মদ খাইরুল আমিন
•
03 অক্টোবর 2022, 06:21 বিকাল
•
400 বার পঠিত
আগামীকাল মঙ্গলবার থেকে বাজারে নতুন দামে সয়াবিন তেল বিক্রি হবে। সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমানো হয়েছে। বোতলজাত ১ লিটার তেলের মূল্য ১৭৮ টাকা এবং ৫ লিটারের দর ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যারার্স অ্যাসোসিয়েশন।
নতুন দাম কার্যকরের পর থেকে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম হবে ১৫৮ টাকা। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে ১৭৮ টাকায়। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ৮৮০ টাকা।