শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব

মোহাম্মদ খাইরুল আমিন • 07 আগস্ট 2022, 02:48 দুপুর • 333 বার পঠিত
সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব

কিছুদিন ধরে দেশে সয়াবিন তেলের দাম স্থির হতে পারছে না। আবারও সয়াবিন তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। 

গত ৩ আগস্ট বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি) দাম বাড়ানোর এ প্রস্তাব দিয়েছে সংগঠনটি। প্রস্তাবে তারা প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা এবং এক লিটারের বোতল ২০৫ টাকা, পাঁচ লিটারের বোতল ৯৬০ টাকা করার কথা বলেছে। 

এ বছর বোতলজাত সয়াবিন তেল ২০৫ টাকা লিটারে সর্বোচ্চ বিক্রি হয়েছিল। সম্প্রতি দুই দফায় লিটারে ২০ টাকা কমিয়েছে তেল কোম্পানিগুলো। সর্বশেষ গত ২১ জুলাই লিটারপ্রতি ১৪ টাকা তেলের দাম কমানো হয়। 

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অবশ্য এখন বলছে, টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম ব্যাপকভাবে বেড়েছে। তাই ভোজ্যতেলের আমদানিমূল্যও বেড়েছে। সে কারণে তারা দাম সমন্বয়ের প্রস্তাব দিয়েছে।