সয়াবিন তেল আজ থেকে পাওয়া যাবে কম দামে
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সয়াবিন ও অন্যান্য ভোজ্যতেলের দাম কমিয়েছে। লিটারে ১০ টাকা কমে ১৫৯ টাকায় পাওয়া যাবে খোলা সয়াবিন তেল ও ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। আজ বুধবার থেকে কার্যকর হবে নতুন এ দাম।
১১ জুলাই মঙ্গলবার বিভিওআরভিএমএ এক বিবৃতিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, বুধবার থেকে লিটারপ্রতি ১০ টাকা কমে ১৭৯ টাকায় পাওয়া যাবে বোতলজাত সয়াবিন তেল এবং ৮ টাকা কমে ১৫৯ টাকায় বিক্রি হবে খোলা সয়াবিন তেল।
বিভিওআরভিএমএ আরো জানায়, ৫ লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম ৮৭৩ টাকা, যা আগের দামের চেয়ে ৪৩ টাকা কম।
এছাড়া, পাম তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা কমে ১২৮ টাকায় পাওয়া যাবে এবং লিটারপ্রতি ১২ টাকা কমে ১৪৮ টাকা করা হয়েছে বোতলজাত পাম তেলের দাম।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের সাথে আলোচনা করার পর নতুন দর নির্ধারণ করা হয়েছে।