শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

স্বর্ণজয়ী তায়েকোয়ান্দ খেলোয়াড়ের লাশ মিলল বান্ধবীর বাসায়

অনলাইন নিউজ পোর্টাল • 06 ফেব্রুয়ারি 2021, 01:40 দুপুর • 661 বার পঠিত
স্বর্ণজয়ী তায়েকোয়ান্দ খেলোয়াড়ের লাশ মিলল বান্ধবীর বাসায়

রাজধানীর হাজারীবাগের পুরাতন ধানমণ্ডি বসিলার একটি বাসা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত মো. কামরুল ইসলাম বাংলাদেশ আনসার তায়কোয়ান্দো জাতীয় দলের স্বর্ণজয়ী খেলোয়াড়। 

নিহতের বান্ধবী প্রতিভাও তায়কোয়ান্দো খেলোয়াড়। তার দাবি, কামরুল তার বাসায় এসে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে কামরুল আত্মহত্যা করেছেন সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। 

প্রতিভা বলেন, কামরুল আমার ভালো বন্ধু। সে আমার বাসায় প্রায়ই আসত। গতকাল রাতে আমার বাসায় এসে পাশের রুমে ঘুমিয়েছিল। অনেক রাতে হঠাৎ শব্দ হওয়াতে আমি ওই রুমে গিয়ে দেখি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে ফাঁস দিয়েছে।

তিনি বলেন, অচেতন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের সহকর্মী পলাশ জানান, বাড়ি যাওয়ার কথা বলে দুদিন আগে কামরুল ফেডারেশন থেকে ছুটি নিয়েছিল। আজ খবর পাই, সে আত্মহত্যা করেছে। 

কামরুল চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার সিকোন বাজারের মৃত আবদুল করিমের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন ছোট।