শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনআইডির কার্যক্রম চালু হচ্ছে

অনলাইন নিউজ পোর্টাল • 02 জুন 2021, 09:15 রাত • 691 বার পঠিত
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনআইডির কার্যক্রম চালু হচ্ছে

আগামী দুই মাসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কার্যক্রম চালু হবে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির সভা শেষে এ তথ্য জানান তিনি। 

মোজাম্মেল হক বলেন, এনআইডি বিষয়ে অনেকে অনেক কিছু কথা বলছেন, এনআইডির কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকছে। এনআইডি আবেদনের ৩০ কার্য দিবসের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে। না হলে কেন দেয়া যাচ্ছে না এর ব্যাখ্যা দিতে হবে। অনেকেই ভুগছেন এ ব্যাপারে।

মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের (ইসি) কাজ ভোটার তালিকা ও নির্বাচন করা। কোনো দেশে ইসি এনআইডি করে না।