স্বল্প উন্নত দেশগুলোকে ভ্যাকসিন দিতে বিশ্ব নেতৃবৃন্দের আহ্বান
অনলাইন নিউজ পোর্টাল
•
02 জুন 2021, 08:52 সকাল
•
668 বার পঠিত
দরিদ্র দেশগুলোর সাথে করোনার ভ্যাকসিন ভাগ করে নিতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। এতে করোনাভাইরাসের নতুন স্ট্রেনগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং ধনী দেশগুলোও নিরাপদে থাকবে। উন্নয়নশীল দেশগুলোর মানুষের মধ্যে ভ্যাকসিন প্রদানের পরিমাণ উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি না করা গেলে নতুন করে আবারও লকডাইন দিতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। তাদের মধ্যে রয়েছেন সাংসদ এবং রাজনৈতিক নেতারা।
ভারতীয় ভেরিয়েন্টের কারণে করোনা সংক্রমণের ‘বিস্ফোরক’ তৃতীয় তরঙ্গ আসতে পারে। এই আশঙ্কায় ২১ জুন থেকে ইংল্যান্ডে লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত স্থগিত করতে বলছেন বিশেষজ্ঞরা। মহামারী নিয়ন্ত্রণের জন্য বারবার লকডাউন থেকে মূল অব্যাহতি পথ হিসাবে ভ্যাকসিনের উপরেই ভরসা করা হচ্ছে।