শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

স্বাভাবিক জীবনের পথে ইসরায়েল। তুলল মাস্ক, খুলল স্কুল

অনলাইন নিউজ পোর্টাল • 19 এপ্রিল 2021, 10:32 দুপুর • 155 বার পঠিত
স্বাভাবিক জীবনের পথে ইসরায়েল। তুলল মাস্ক, খুলল স্কুল

ইসারায়েলে ঘরের বাইরে মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নেয়া হয়েছে। সেই সঙ্গে পুরোপুরি খুলে দেয়া হয়েছে স্কুল। দীর্ঘ এক বছরের বিধিনিষেধের পর রোববার প্রায় স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছেন দেশটির নাগরিকেরা।
৯৩ লাখ জনসংখ্যার দেশ ইসরায়েলে কোভিড ১৯ সংক্রমণ হ্রাসকল্পে জোরদার টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। এরই মধ্যে ফাইজারের দুই ডোজ টিকা পেয়েছেন ৫৪ শতাংশ নাগরিক, পাশাপাশি করোনাভাইরাসের সংক্রমণের মাত্রা অনেক কমে এসেছে দেশটিতে।
ইসরায়েলের শিক্ষার্থীরাও পুরোপুরি ক্লাসে ফিরেছে। দেশটিতে কয়েক মাস কেবল কিন্ডারগার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা ছিল, তবে রোববার থেকে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানও খুলে দেয়া হয়। করোনাভাইরাস মহামারির আগের স্বাভাবিক সময়ের মতোই এখন থেকে ক্লাস চলবে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে।