শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য কিনতে ভিড়

অনলাইন নিউজ পোর্টাল • 24 আগস্ট 2021, 08:24 রাত • 247 বার পঠিত
স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য কিনতে ভিড়

স্বাস্থ্যবিধি না মেনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি। মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল থেকে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে পণ্য বিক্রি শুরু হয়। পণ্য কিনতে সাধারণ মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। ক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব ছিল না। গা-ঘেঁষাঘেঁষি করে পণ্য কিনেছেন সবাই।

টিসিবির কর্মীরা বলছেন, একেক দিন একেক ধরনের পণ্য বিক্রি হয়। পণ্যের সরবরাহ বৃদ্ধি হলে ভোক্তার কাছে আরও বেশি পণ্য বিক্রি সম্ভব হবে। তখন ক্রেতা আরও বাড়বে। নিত্যপ্রয়োজনীয় পণ্য যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিয়ে মনিটরিং করা হয়।


খোঁজ নিয়ে জানা যায়, ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কেনার অপেক্ষা করছিলেন ক্রেতারা। সকাল ১০টায় টিসিবির পণ্যবাহী পিকআপভ্যান এসে পৌঁছায়। এরপর শুরু হয় বিক্রি। প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মশুর ডাল ৫৫ টাকা এবং তেল প্রতি লিটার ১০০ টাকা। বাজারের দামের চেয়ে কিছুটা কম হওয়ায় টিসিবির গাড়ি থেকে পণ্য কিনছে সাধারণ মানুষ।