শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

স্বাস্থ্যবিধি মানতে অবহেলা

অনলাইন নিউজ পোর্টাল • 07 মে 2021, 09:05 সকাল • 239 বার পঠিত
স্বাস্থ্যবিধি মানতে অবহেলা

কোভিড-১৯ সংক্রমণ বিস্তার রোধে আরোপ করা বিধিনিষেধের কারণে তিন সপ্তাহ বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার রাজধানীতে চালু হয়েছে গণপরিবহন। তবে প্রথম দিনেই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অবহেলা লক্ষ করা গেছে। সামাজিক দূরত্ব রজায় না রেখে দাঁড় করিয়ে যাত্রী পরিবহন করা হয়েছে। ঠিকভাবে মুখে মাস্ক পরেননি বাসের যাত্রী, চালক ও সহকারীরা। বেশির ভাগ বাসে ছিল না জীবাণুনাশক ছিটানোর ব্যবস্থা। গতকাল সকাল থেকে রাজধানীর রামপুরা, বনশ্রী, মগবাজার, বাংলামোটর, কারওয়ান বাজার এলাকা ঘুরে এমন চিত্র চোখে পড়ে।
সরেজমিনে দেখা গেছে, অছিম, রবরব ও তরঙ্গসহ বিভিন্ন পরিবহন কোম্পানির বাসে দাঁড়িয়েও চলাচল করেন অনেক যাত্রী। তবে বেশির ভাগ বাসে প্রতি দুই আসনে একজন করে যাত্রী ছিল। আর পরিবার নিয়ে বের হওয়া সদস্যরা পাশাপাশি সিটে বসে যান। এ বিষয়ে জানতে চাইলে অছিম পরিবহনের বাসের চালক ইসরাফিল বলেন, ‘যারা একই পরিবারের সদস্য তারা দুই সিটে পাশাপাশি বসেছেন।’ জীবাণুনাশক না রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘মালিকরা কোনো জীবাণুনাশক স্প্রে আমাদের দেয়নি।’