শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন সেতুমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 04 জানুয়ারী 2023, 09:08 রাত • 379 বার পঠিত
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন।

জানা যায় আজ বুধবার সন্ধ্যায় সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ ফ্লাইটে ঢাকায় পৌঁছান।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এর আগে তিনি স্বাস্থ্য পরীক্ষা করান।    

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে গত ২ জানুয়ারি সিঙ্গাপুরে যান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।