স্বাস্থ্য খাতে আরো ২০ হাজার নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
অনলাইন নিউজ পোর্টাল
•
22 নভেম্বর 2021, 07:14 বিকাল
•
326 বার পঠিত
দেশের স্বাস্থ্য খাতে আরো ২০ হাজার নিয়োগ শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, চিকিৎসক, নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও টেকনোলজিস্ট পদে এসব নিয়োগ দেওয়া হবে।
সোমবার দুপুরে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যে আমার সময়ে যে নিয়োগ হয়েছে, দেশের ইতিহাসে এত নিয়োগ হয়নি।
তিনি বলেন, ১৫ হাজার চিকিৎসক, ২০ হাজার নার্স একবারেই নিয়োগ হয়েছে, এ ইতিহাস স্বাস্থ্য মন্ত্রণালয়ে আর নেই। স্বাস্থ্যে আরো নতুন নিয়োগ আসছে। চার হাজার চিকিৎসক নিয়োগ প্রক্রিয়ায় আছে, নতুন করে আরো আট হাজার নার্স নিয়োগ দেওয়া হবে।