স্বামীবাগের সন্দেহভাজন বাড়ি থেকে পাঁচজনকে আটক করেছে র্যাব
অনলাইন নিউজ পোর্টাল
•
09 ডিসেম্বর 2021, 08:21 রাত
•
301 বার পঠিত
রাজধানীর স্বামীবাগে একটি বাড়িতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। তারা একত্রিত হয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছিল বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল থেকে স্বামীবাগের ৫৯ নম্বর মিতালী স্কুল গলির একটি বাড়ি ঘিরে রাখে র্যাব-৩-এর সদস্যরা। এরপর ওই বাসায় অভিযান চালিয়ে করে পাঁচজনকে আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আটকরা রাষ্ট্রবিরোধী চক্রান্তের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যাচাই-বাছাই সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।