শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে পুতিনের শুভেচ্ছা 

মোহাম্মদ খাইরুল আমিন • 26 মার্চ 2022, 04:33 দুপুর • 300 বার পঠিত
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে পুতিনের শুভেচ্ছা 

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে এই দেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ শুভেচ্ছা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ঢাকার রুশ দূতাবাস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে পুতিন জোর দিয়ে বলেছেন বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্ক বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার উত্তম ঐতিহ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। 

পুতিনের আশা ও বিশ্বাস, যৌথ প্রচেষ্টার মাধ্যমে এই দুই দেশের সরকার রাজনৈতিক, বানিজ্যিক, অর্থনৈতিক, মানবিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতার উন্নতি করবে। 

বিবৃতিতে দুই দেশের জনগনের স্বার্থ বজায় রাখা, আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার কথাও বলা হয়।

ওই বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করেন। সেই সঙ্গে এই দেশের নাগরিকদের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।