শুরু হয়েছে ফোবানা সম্মেলন
অনলাইন নিউজ পোর্টাল
•
05 সেপ্টেম্বর 2021, 10:30 দুপুর
•
265 বার পঠিত
আমেরিকান মূলধারার রাজনীতির সাথে বাংলাদেশি-আমেরিকানদের সেতুবন্ধন জোরদার করার প্রত্যয়ে গত শুক্রবার থেকে ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়া রাজ্যের হিলটন ক্রিস্টাল সিটিতে বিভক্ত ফোবানা’র একাংশের তিন দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের আয়োজক সংগঠন হচ্ছে ‘স্বদেশ’ নামক সামাজিক সংগঠন।
এদিন সন্ধ্যায় হোটেলের বলরুমে ফোবানা নেতৃবৃন্দ ফিতা কাটার পর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত আর মনোজ্ঞ উদ্বোধনী সঙ্গীত ও নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে ভিডিও রেকর্ডের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির ইউএস সিনেটের মেজরীটি লীডার চাক শুমার ও নিউইয়র্কের কংগ্রেসওম্যান গ্রেস মেং।