শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শুরু হচ্ছে সিনোফার্ম ও মডার্নার টিকা প্রয়োগ

অনলাইন নিউজ পোর্টাল • 11 জুলাই 2021, 05:27 বিকাল • 698 বার পঠিত
শুরু হচ্ছে সিনোফার্ম ও মডার্নার টিকা প্রয়োগ

করোনাভাইরাস রোধে কাল সোমবার থেকে দেশের জেলা, উপজেলা হাসপাতালগুলোতে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হবে। এছাড়া মঙ্গলবার থেকে সিটি কর্পোরেশনের হাসপাতালগুলোতে কোভ্যাক্সের মডার্নার টিকা প্রয়োগ শুরু হবে।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা বুলেটিনে অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, আজকের মধ্যেই সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকা পৌঁছে দেওয়া হবে। আর শনিবার রাতেই সিটি কর্পোরেশনের ভেতরের টিকা কেন্দ্রগুলোতে মডার্নার টিকা পৌঁছে দেওয়া হয়েছে। আশা করছি, কাল সারাদেশে সিনোফার্ম এবং পরশু মডার্নার টিকা প্রয়োগ শুরু করতে পারবো।