শুরু হচ্ছে ওমিক্রন প্রতিরোধী নতুন টিকার ক্লিনিক্যাল ট্রায়াল
মোহাম্মদ খাইরুল আমিন
•
26 জানুয়ারী 2022, 11:30 দুপুর
•
289 বার পঠিত
প্রায় দুই মাস আগে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করছে ব্যাপকহারে। তাই এবার ওমিক্রনকে টার্গেট করেই তৈরি বিশেষ টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির বায়োএনটেক। গতকাল মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে।
ওমিক্রন প্রতিরোধে সক্ষম এই নতুন টিকার ট্রায়াল ১৮ থেকে ৫৫ বছর বয়সীদের ওপর চালানো হচ্ছে। আর এই ট্রায়ালে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের ১ হাজার ৪২০ জন। যারা ইতোমধ্যে করোনার টিকার দুই ডোজ নিয়েছেন তাদের ক্ষেত্রে বুস্টার ডোজ হিসেবে বিশেষ এই টিকা প্রয়োগ করা হবে।