শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সুরমা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি নিখোঁজ ৩

মোহাম্মদ খাইরুল আমিন • 23 সেপ্টেম্বর 2022, 10:01 দুপুর • 297 বার পঠিত
সুরমা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি নিখোঁজ ৩

সুনামগঞ্জের সুরমা নদীতে বাল্কহেডের ধাক্কায় বালু বোঝাই একটি নৌকাডু্বির ঘটনা ঘটেছে। এতে তিন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

গত বৃহস্পতিবার রাতে জামালগঞ্জ উপজেলার সংবাদপুর গ্রামের কাছে সুরমা নদীর এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিখোঁজদের নাম-পরিচয় জানা যায়নি।

সুনামগঞ্জ থেকে একটি বালু বোঝাই নৌকা শান্তিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। সংবাদপুর গ্রামের কাছে পৌঁছালে একটি বাল্কহেড নৌকায় দেয়। এতে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ছয়জনের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ রয়েছেন।

জামালগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুল নাসের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।